কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের রাজনীতিবিদ-গুণীজন-বুদ্ধিজীবী কেউই নিরাপদ নয় : ১২ দল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আওয়ামী লীগ সরকারের কাছে দেশের রাজনীতিবিদ, গুণীজন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ কেউই নিরাপদ নয় বলে দাবি করেছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রেরিত এক যুক্ত বিবৃতিতে জোট নেতারা এ দাবি করেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রায়ের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।

বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, এই রায়ে শেখ হাসিনা সরকারের প্রতিহিংসা মুহাম্মদ ইউনূসের ওপর নিক্ষেপ করা হয়েছে। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই রায়ের কারণে বিশ্বের কাছে আমরা অমর্যাদাশীল জাতি হিসেবে স্বীকৃতি পেলাম। আওয়ামী লীগের কাছে দেশের রাজনীতিবিদ, গুণীজন, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ কেউই নিরাপদ নয়।

নেতারা অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাজা স্থগিত ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, আওয়ামী লীগ সরকার আদালতকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে চলেছে। শুধু তাই নয়, আওয়ামী সরকার পুরো দেশকে পঙ্গু রাষ্ট্র বানিয়েছে। তাদের হাতে দেশ-জাতি নিরাপদ নয়।

বিবৃতিতারা হলেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান এবং কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X