কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকার কূটকৌশল করে টিকতে পারবে না : জয়নুল আবদীন ফারুক

প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জয়নুল আবদীন ফারুক। ছবি : কালবেলা
প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জয়নুল আবদীন ফারুক। ছবি : কালবেলা

নতুন বছরে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একদলীয় ডামি নির্বাচন বন্ধে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে সব স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কূটকৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সুতরাং এই সরকারও পারবে না।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশে চলমান যে সংকট চলছে সেটিকে দূরীভূত করার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন সংগ্রাম করছে। তাই সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।

তিনি বলেন, সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে তার জন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান করব আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই অবিলম্বে ২০১৪ এবং ২০১৮ সালের মতো একদলীয় নির্বাচন বন্ধ করুন।

সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্ব লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১০

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১১

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১২

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৩

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৪

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৫

চার জেলায় বন্যার আভাস

১৬

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৭

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৮

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৯

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

২০
X