কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস কি আইনের ঊর্ধ্বে, প্রশ্ন কাদেরের

ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী ড. ইউনূস আইন-আদালতের ঊর্ধ্বে কিনা, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করেন তিনি।

সোমবার (০১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা এই মামলায় নোবেলজয়ী ড. ইউনূসসহ ৪ জনের ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। রায় ঘোষণার পর আপিলের শর্তে ড. ইউনূসকে জামিন দেন আদালত।

ড. মুহাম্মদ ইউনূসের মামলার রায় প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ড. ইউনূস কি আইনের ঊর্ধ্বে? তাঁকে শাস্তি কি সরকার দিয়েছে? অপরাধের জন্য আদালত সাজা দেওয়ায় সরকারের সমালোচনা সমীচীন নয়। তাঁর অপরাধের জন্য আদালত শাস্তি দিয়েছেন।

বিএনপির কর্মসূচিকে রহস্যময় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমরা খবর পাচ্ছি, লিফলেট বিতরণের নামে হঠাৎ করে সরব হয়ে তারা সশস্ত্র কর্মকাণ্ডে আরও ভয়াবহ পর্যায়ে লিপ্ত হতে পারে। ব্যর্থতা আর হতাশা থেকে তারা অনেক কিছুই করতে পারে। কারণ, তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে।’

বিএনপির নির্বাচন বর্জনের কর্মকাণ্ড ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত কিনা—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আমাদের প্রস্তুতি আগের চেয়েও বেশি। আমরা সবকিছু সময়মতো সম্পন্ন করতে চাই। আমরা অবাধ, শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণের নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি সন্তোষজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১০

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১২

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৩

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৫

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৭

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৮

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৯

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

২০
X