ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার মনিরা হকের কাছে মনোনয়ন জমা দেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ জেলা বিএনপি ও ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার পক্ষে আজ আমরা মনোনয়নপত্র জমা দিলাম। আশা করছি ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করবেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এটি বিএনপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১০

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১১

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৩

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৪

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৫

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৭

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৮

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৯

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

২০
X