কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রবিন

বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সোমবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় রবিন বলেন, আমার এলাকার মানুষ সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন এবং এলাকার মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আমি ভালোভাবে জানি। আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। আমার বাবা এই এলাকার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকার যত উন্নয়ন হয়েছে যত শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, রাস্তা-ঘাট সবই বিএনপির আমলে হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে বিএনপির আমলে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে একেবারেই কিছু হয়নি। তাই মানুষ এখন তারা আশা করছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ থাকবে, তাদের কর্মকাণ্ডে দুর্নীতিমুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

রবিন বলেন, মানুষের ভালোবাসায় আমি যদি নির্বাচিত হই। নির্বাচনের ঠিক পরের দিন থেকে আমি এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করব এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X