কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:১৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচন বর্জনের আহ্বান

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটি নির্বাচন বর্জনের এই কর্মসূচি পালন করে।

রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বক্তব্য দেন। এরপর একটি মিছিল শাহবাগে গিয়ে শেষ হয়। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় শাসনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করেছে। দেশের সকল বিরোধী দল ও জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি তারা প্রহসনের নির্বাচনের ভোট বর্জন করবে।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম বলেন, এই সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বাচন ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। চলমান আন্দোলনে এই ২০২৪ সালেই সরকারের পতন হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাব্বির হোসাইন, নাহিদ উদ্দিন তারেক, নেওয়াজ খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জোবায়রুল আলম, সহসাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, প্রচার সম্পাদক মো. আবু রায়হান সোহান, বিজ্ঞান সম্পাদক আখতারুজ্জামান সম্রাট, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, উত্তরের সভাপতি আবির ইসলাম সবুজ, তিতুমীর কলেজ সভাপতি আফতাব মাহমুদ, ঢাকা কলেজ সভাপতি কামাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক নজরুল করিম সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১১

নেইমার ভক্তদের জন্য সুখবর

১২

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৩

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৫

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৬

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৭

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৮

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৯

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

২০
X