কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভোট না দিতে জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী। গ্রাফিক্স কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী। গ্রাফিক্স কালবেলা

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০১৪ সালে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এটি নিয়ম রক্ষার নির্বাচন। শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু তিনি তার কথা রাখেননি।

মুজিবুর রহমান বলেন, ২০১৮ সালের নির্বাচনেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। কিন্তু এখানেও সরকার তার কথা রাখেনি। ২০১৮ সালে আগের রাতেই ভোটের কার্যক্রম শেষ হয়। এটি সারা দুনিয়ায় মধ্য রাতের নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করেছে।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। প্রায় সকল রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছে। প্রহসনের নির্বাচনের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই।

তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান হচ্ছে - সরকারের তামাশার নির্বাচন বর্জন করুন। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকুন। জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলের ঘোষিত ৬ এবং ৭ জানুয়ারির সর্বাত্মক হরতাল সফল করে তুলুন। দেশ ও জাতিকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X