কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:০৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের স্বার্থে ভোট বর্জনের আহ্বান ফারুকের

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। পুরোনো ছবি

গণতন্ত্রের স্বার্থে দেশবাসীকে আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, ৭ জানুয়ারি ‘একতরফা’ প্রহসনের নির্বাচনের ভোট বর্জন করি। আমার ভোট আমি দিব- এমন সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করি।’

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় ঢাকা মহানগর উত্তর মহিলা দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ফারুক।

৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে বিএনপির ডাকে দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে নির্বাচনের নামে ফের তামাশা-নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। দুই হাজার কোটি টাকা খরচ করে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করে গরিব দেশকে আরও গরিব করার হীন ষড়যন্ত্র চলছে। এ জন্য নির্বাচন কমিশনকে এক দিন জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের অঙ্গীকার ছিল- এই দেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে নজর রাখব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশের স্বাধীনতার ৫২ বছর পরেও এই দেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আবারও দেশে একদলের শাসন ব্যবস্থা কায়েমের জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দেশবাসীকে বলব- আসুন, আগামীকালের (রোববার) ভোট বর্জন করি। আমার ভোট আমি দিব- এমন সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X