কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারদের ধন্যবাদ জানিয়ে জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করে। ছবি : কালবেলা
রাজধানীর খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করে। ছবি : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৭ জানুয়ারি) খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে জনসাধারণের মাঝে শুভেচ্ছাসংবলিত এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে সাইফ মাহমুদ জুয়েল বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারি ‘আমরা আর মামুরা’ মিলে ভাগাভাগির নামে যে ‘ডামি’ নির্বাচন আয়োজন করেছিল, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের বিবেকবান ভোটার ও নতুন প্রজন্মের সচেতন ভোটাররা তা স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছেন। তাই আমরা গণতন্ত্রকামী জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাদের সাথে নিয়েই ডামি সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সাজ্জাতুল হানিফ সাজ্জাদ, মাহমুদ আলম সর্দার, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, মারজুক আহমেদ, আবুল কালাম আজাদ সুমন, সালাউদ্দিন হিমেল, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শাহনেওয়াজ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, ইমরান নওশেদ, অলিউদ্দিন অলি, নজরুল ইসলাম রাড়ী, ধর্মসম্পাদক হাফেজ মো. শামসুদ্দিন, সহঅর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ।

আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রিসালাত সজিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম তপু, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবলু, জাহিদুল ইসলাম আনন্দ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সজীব, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আর আহসান রাফিদ, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রোমান আহমেদ, গুলশান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X