কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

জনগণের প্রত্যাশা পূরণের জন্যই সংসদে যোগ দেব : জি এম কাদের

জি এম কাদের। ছবি : সংগৃহীত
জি এম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্যই জাতীয় পার্টি শপথগ্রহণ করে সংসদে যাবে। তিনি আরও বলেন যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি তাই শপথ না নিয়ে পিছু হটবেন না তারা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবনে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।

রংপুর বিভাগের জাতীয় পার্টির দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর জি এম কাদের বলেন, ‘যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি, তাই এই মুহূর্তে আমরা শপথ নিতে পিছপা হবো না। আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করব।’

জি এম কাদের আরও বলেন, ‘যেখানে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েছিল, সেখানে তারা সফল হয়েছে। তবে যেসব জায়গায় তারা জনগণের মন জয় করতে চেয়েছিল, সেখানে তারা বলপ্রয়োগ করেছে এবং আমাদের জনগণকে পরাজিত করেছে।’

হঠাৎ এই বৈঠকের কারণ সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগের মধ্যে জাতীয় পার্টির অনেক প্রার্থী নির্বাচনের ফলাফলের কারণে হতাশ হয়েছিলেন। এই কারণে তিনি সবার সঙ্গে বসে তাদের উদ্বেগ শুনেছেন এবং লিখিত বক্তব্য সংগ্রহ করেছেন। এই তথ্যগুলো ভবিষ্যতে অনুসরণের জন্য ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

এ সময় জাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা মহানগর সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, জাপা জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুল রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

১০

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১১

বিশ্ব বাবা দিবস আজ

১২

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৪

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৫

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৬

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৮

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৯

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

২০
X