কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রেমিক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ নিজেদের গণতন্ত্রপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, টানা ৪ বার জনগণের ভোটে বিজয়ী হওয়ার মাধ্যমে প্রমাণ করেছি বাংলাদেশ গণতন্ত্রের দেশ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রেমিক।

এর আগে, গত ৯ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশি-বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবারের নির্বাচন নিয়ে প্রশংসা করেছে।’

তিনি বলেন, ‘তারা ভালো বলেছে, নির্বাচনের প্রশংসা করেছে। তারা বলেছে আমাদের সঙ্গে যে সম্পর্ক আছে, সেটা বলবৎ রাখবে। তবে তারা মানবাধিকারের যে বিষয়টির কথা বলেছে, সেটা ডায়নামিক ইস্যু। এগুলোর কোনো শেষ নেই। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।’

পশ্চিমারা বলেছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, না, গ্রহণযোগ্য হয়েছে বলেছে।’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারও। তিনি বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে পা রেখে বাড়িতে না গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন। এটা তার বাংলার জনগণকে ভালোবাসার প্রমাণ।

তিনি বলেন, দিল্লি থেকে ব্রিটিশ বিমানেই দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। সমালোচনা এড়াতে তিনি ভারতের বিমানে দেশে ফেরেননি। প্রতিমন্ত্রী সবার প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X