কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর জন্য দলকেই বিক্রি করলেন জি এম কাদের : রিজভী

রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

জি এম কাদের শুধু নিজের স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা জাতীয় পার্টিকেই বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘কেউ যদি আমাকে প্রশ্ন করত যে, আপনি বিএনপি করেন কেন? আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেন না কেন? যুক্তি একটাই, জবাব একটাই- সেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি করে নিজেকে গর্ববোধ করি। মামলা-হামলা-কারাগারে যাওয়া, নিপীড়ন-নির্যাতন-রিমান্ডে নেওয়া- এত নির্যাতন সহ্য করেও আমরা বিএনপির রাজনীতি করি। টানা ২৫ দিন রিমান্ডে ছিলাম ২০১৫ সালে, কোনো কিছুই মনে হয়নি। কারণ আমার মনে হয়েছে, আমি যে দলটি করি এটি অত্যন্ত ন্যায়সঙ্গত রাজনৈতিক দল। আমাদের সামনে আদর্শ আছে।’

জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সামনে উদাহরণ থাকবে জাতীয় পার্টির। দেখুন এই নির্বাচনে তাদের প্রধান নেতা জি এম কাদের সাহেব কত কথা বললেন- না, এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এরা গতবার রাতের বেলা নির্বাচন করেছে, কত কথা বললেন। তারপর শুধু নিজের স্ত্রীর (শেরিফা কাদের) জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন এবং এ জন্য তার দলের লোকেরা তার প্রতি স্লোগান দিচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিল হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ মহিলা দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X