কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জাপা উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিলেন জি এম কাদের 

জি এম কাদের। ছবি : সংগৃহীত
জি এম কাদের। ছবি : সংগৃহীত

গত ১৪ জানুয়ারি অনেকটা আকস্মিকভাবেই বিলুপ্ত ঘোষণা করা জাপা ঢাকা মহানগর উত্তরের আহ্ববায়ক কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দলের উত্তরের নেতাদের সঙ্গে বনানী কার্যালয়ে বৈঠকে এ নির্দেশনা দেওয়ার কথা দলীয় সূত্রে জানা গেছে। এর আগে গত রোববার সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত প্রার্থীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সভা করেন। এতে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকেই।

সেদিন রাতেই ক্ষিপ্ত হয়ে সেন্টু ও পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি উত্তরের কমিটিও বিলুপ্তি ঘোষণা করেন জি এম কাদের। যদিও দলের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া কালবেলা বলেন, সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। এজন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কমিটি গঠন করা হবে। এর বাইরে সাংগঠনিক কোনো বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X