কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দির মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ ও ৩০ জানুয়ারি কালো পতাকা বিক্ষোভ মিছিল করবে এই জোট।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে ১২ দলীয় জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কলঙ্ক মুছতে হলে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের বিকল্প নেই। দেশবাসী মনে করে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে দেশে নিত্যপণ্যসহ অর্থনীতির মুক্তি মিলবে। অন্যথায় সাধারণ মানুষের জীবন-জীবিকা আরো দুর্বিষহ হয়ে পড়বে। তাই দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে আজ সকালে একদফা দাবিতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।

আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X