কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে বিরোধী দলের নেতা হলেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (২৮ জানুয়ারি) স্পিকারের আদেশক্রমে সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বিরোধী দলের উপনেতা করা হয়েছে চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে।

এর আগে গত ১৮ জানুয়ারি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করে জাপার নির্বাচিত সংসদ সদস্যরা। এদিন সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দফতরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত নিয়ে তা স্পিকার বরাবর পাঠানো হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিএনপি-জামায়াতবিহীন নির্বাচনে বিনা বাধায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নির্বাচনে ২৬টি আসনে আওয়ামীয় লীগের সাথে সমঝোতা করেও মাত্র ১১টি আসনে বিজয়ী হয় জাতীয় পার্টির প্রার্থীরা। দলের ভরাডুবিতে জাপায় বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি বিরোধী দলীয় নেতা হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। কারণ জাপার চেয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী (৬২) সংখ্যাই বেশি। ফলে স্বতন্ত্র এমপিরা মোর্চা করে বিরোধী দল গঠন করতে পারে বলেও আলোচনা সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রোববার স্পিকারের স্বীকৃতি জি এম কাদের শিবিরে স্বস্তিই দিয়েছে বলা চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X