সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা-মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

বিএনপি নেতা আব্দুস সাত্তার। ছবি : কালবেলা
বিএনপি নেতা আব্দুস সাত্তার। ছবি : কালবেলা

২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের সুপার ইন ইনটেনডেন্ট আবুল বাশার জানান, ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতা আব্দুস সাত্তার রবিবার রাত সাড়ে সাতটার দিকে বুকে যন্ত্রনা অনুভব করেন। সঙ্গে সঙ্গেই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাত্তার মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, কারাগার থেকে রবিবার রাত আটটা ১০ মিনিটে সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারকে জরুরি বিভাগে আনা হলে পরীক্ষা করে ১০ মিনিট পর তাকে মৃত বলে ঘোষনা করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, আগামিকাল লাশের ময়না তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সাত্তারের লাশ তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আসামী আব্দুস সাত্তার ২০২১ সালে ২৭ শে জানুয়ারি সাজাপ্রাপ্ত হন।এই মামলায় আদালত আসামী আব্দুস সাত্তারকে তিন বছর ৬ মাস সাজা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১০

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১২

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৩

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৪

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৫

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৬

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৭

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৮

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৯

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

২০
X