কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের জনভিত্তি শূন্যের কোঠায় : ডা. ইরান 

রাজধানীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে লেবার পার্টি। ছবি : কালবেলা
রাজধানীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে লেবার পার্টি। ছবি : কালবেলা

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারি তামাশার নির্বাচন করে দেউলিয়া দলে পরিণত হয়েছে। ডামি নির্বাচনের পাতানো সার্কাসের এমপি-মন্ত্রীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেখ হাসিনা সরকারের অবস্থা নড়বড়ে, তাদের জনভিত্তি শূন্যের কোঠায়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে কালো পতাকা মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে কোনো সময় এই সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। তাই এই সরকার ও সরকারি দলের লোকজন আবোলতাবোল বকছেন। আমরা তামাশার সংসদকে কালো পতাকা দেখিয়ে গণঅনাস্থা প্রকাশ করছি।

ডা. ইরান বলেন, চাল-ডাল, আটা-চিনি, ভোজ্যতেল, শিশু খাদ্য ও শাকসবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশাহারা। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেটগোষ্ঠী, নিয়ন্ত্রণহীন বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের জীবন-যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে ‘মুনাফা শিকারি’ লুটেরাদের হাতে। পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বাজারে অসৎ ব্যবসায়ী ও মুনাফাখোরদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে আসবে না।

লেবার পার্টির ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা মো. জনি হোসেন, মহানগর নেতা তারিকুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও যুগ্ম সম্পাদক মো. লিটন খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X