কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা বিএনপি-জামায়াত : নাছিম

শীতার্তদের শীতবস্ত্র প্রদান করছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত
শীতার্তদের শীতবস্ত্র প্রদান করছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হলো বিএনপি ও জামায়াত। দল দুটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদ স্মরণে আলোচনা ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সবসময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে।

তিনি বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট, দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সবসময় থাকে।

নাছিম বলেন, শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যখনই মানুষের প্রয়োজন হবে তোমরা পাশে থাকবে। করোনার সময় যখন কেউ পাশে থাকেনি, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আগামী দিনেও যখনই প্রয়োজন হবে আমরা মানুষের পাশে থাকব। এটাই আমাদের আদর্শ। আমরা মানুষের ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে চাই। মানুষের অধিকারই হলো সত্যিকারের গণতন্ত্র।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জে এম আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি কামাল চৌধুরী, দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X