কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী বিক্ষোভের ডাক সিপিবির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামী শুক্র ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে। পার্টির পক্ষ থেকে অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনব্যবস্থা ও ন্যয্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধার, দুর্নীতি-লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, ক্ষেতমজুরসহ সবার কাজের নিশ্চয়তা, বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধসহ দেশের অর্থনৈতিক ও জনজীবনের সংকট দূর করা।

ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কে, ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে বিকেল ৪টায় কাফরুল থানার ভিশন ফ্যাক্টরির মোড়ের সামনে এবং ঢাকা জেলা কমিটির উদ্যোগে বিকেল ৪টায় সাভার বাজার, সিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আয়োজিত সমাবেশে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং ঢাকা মহানগর উত্তরের সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা জেলার সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান বক্তব্য রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X