কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ স্লোগানের অন্তরালে চলছে স্মার্ট দুর্নীতি : সিপিবি

রাজধানীর কাফরুলে আয়োজিত সমাবেশে সিপিবির নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর কাফরুলে আয়োজিত সমাবেশে সিপিবির নেতারা। ছবি : কালবেলা

‘স্মার্ট বাংলাদেশ’ স্লোগানের অন্তরালে দেশে চলছে স্মার্ট দুর্নীতি এমন মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, লুটপাট, চাঁদাবাজি, দালালি আর ভয়ের রাজত্ব সবখানেই। ভিন্ন কোনো রাজনৈতিক মত ও পথকে সহ্য করা হচ্ছে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে লোভ আর ভয়কে উপেক্ষা করে সর্বত্র অন্যায় অবিচার রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কাফরুলের ভিশন ফ্যাক্টরির মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে নেতারা এসব কথা বলেন। ঢাকা মহানগর আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিজেদের সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। দুর্নীতি, লুটপাটকারী আর তাদের পাহারাদারের দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে।

প্রহসনের এই ডামি নির্বাচন অবিলম্বে বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে।

মহানগর উত্তরের সভাপতি কমরেড ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ফেরদৌস আহমেদ উজ্জ্বলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য সাজ্জাদ জহির চন্দন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন, জয়নাল আবেদিন, আলী কাউসার মামুন প্রমুখ।

প্রিন্স বলেন, সংসদে যাওয়া অধিকাংশ রাজনীতিক বিনাপুঁজির লাভজনক ব্যবসায়ী। কারণ তারা বিনাভোটে নির্বাচিত। আর বর্তমান সংসদ তো পুরোই ব্যবসায়ীদের দখলে। সাজানো ভোটের এই একদলীয় সংসদ চলতে থাকলে আরও আইন প্রণীত হবে লুটেরা ব্যবসায়ী আর কর্তৃত্ববাদী শাসনের স্বার্থে। সাধারণ মানুষের স্বার্থ হবে উপেক্ষিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X