কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রওশনপন্থিদের ওপর চটলেন চুন্নু

মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তারা (রওশনপন্থিরা) কার্যালয় দখল করেছে, কিন্তু দুপুরের পর থেকে তো সেখানে কেউ নেই। আমাদের লোকজন কার্যালয়ে আছে। তারা সকালে এসে শোডাউন করে গেছে। কারণ শুক্রবার ছুটির দিন ছিল। পিয়নকে ডেকে তারা তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে। আমি মনে করি, তাদের কার্যালয় দখলের কোনো এখতিয়ার নেই। এটা আদৌ সম্ভব নয়। এটা নিছক ফাজলামি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কালবেলাকে এসব কথা বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।

এর আগে গতকাল সন্ধ্যায় জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখল হয়েছে মর্মে সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে ইতিপূর্বে জাতীয় পার্টি থেকে অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন এবং কিছু ভাড়াটে লোক এ কাজ করেছে।

বলা হয়, শুক্রবার বন্ধের দিন সকাল ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কার্যালয়ের নিচ তলায় অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণের রুমে ১০ থেকে ১২ মিনিট অবস্থান করেন। পরে অফিসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলে তারা চলে যান।

আরও বলা হয়, এই বিষয়টি নিয়ে কিছু সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হয়েছে- জাতীয় পার্টি অফিস কে বা কারা দখলে নিয়েছে। এই সংবাদটি অসত্য, মনগড়া ও বাস্তবতার সাথে কোনো মিল নেই। বলা হয়, জাতীয় পার্টি সারা দেশে জি এম কাদেরের নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ আছে। কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় দখলের বিভ্রান্তিমূলক সংবাদে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করা হয়েছে বার্তায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X