কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিই রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয় : কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপিই প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিল। তারা এখন বিরোধিতা করছে কেন? আমরা তো মানবিক কারণে কয়েক বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারব না।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেওয়ার সুযোগ নাই। দেশটি থেকে যারা এসেছে তাদের ফিরিয়ে নিতেই হবে। বিকল্প কোনো পথ নেই।

বিএনপির নেতাকর্মীরা সুস্থ নেই উল্লেখ করে কাদের বলেন, তারা ভেবেছিল বিদেশিরা তাদের জন্য এগিয়ে আসবে। কিন্তু তা না হওয়ায় দলটির নেতাকর্মীরা সুস্থ নেই। মূল কারণ, রাজনীতিতে তাদের সব আশা গুড়েবালি। কর্মীদের চাঙা রাখতে কিছু বলতে হয়, এ জন্য তারা উল্টাপাল্টা বকছে।

এ সময় সেতুমন্ত্রী বলেন, সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার। ভারতও এ বিষয়ে চিন্তিত। কারণ, তাদের দেশেও মিয়ানমারের নাগরিকরা প্রবেশ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১০

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১১

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১২

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৪

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৫

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৬

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৭

সবার আগে নকআউটে কারা

১৮

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৯

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

২০
X