কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অদূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ ফেঁসে যাচ্ছে : এবি পার্টি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আ.লীগের অদূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ ফেঁসে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আরাকানের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বাংলাদেশের সমর্থন থাকা উচিত এবং এই সমর্থনের সূত্র ধরে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, মিয়ানমারে যারা এতদিন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে সেই জান্তা সরকারের সেনা ও সীমান্তরক্ষীরা আজ সেখানে আরাকান আর্মি তথা স্বাধীনতাকামীদের প্রতিরোধের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ নিয়ে বাংলাদেশ রোহিঙ্গা সংকটের একটা সমাধানে পৌঁছাতে পারত। কিন্তু আওয়ামী লীগের অদূরদর্শী ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে সমস্যা সমাধানের পথে না গিয়ে বাংলাদেশ উল্টা ফেঁসে যাচ্ছে।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় মিডিয়া ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, অতীতে প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে সীমান্তে বিজিবি তথা বিডিআরের ভূমিকা ছিল চরম সাহসী ও বীরত্বপূর্ণ। সে সময়ের সাহসিকতা ও দৃঢ়তা বর্তমানে একেবারেই অনুপস্থিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব আনোয়ার ফারুকসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X