কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হতাশা কাটিয়ে উঠতে বিএনপির নতুন কর্মসূচিকে স্বাগত জানাই : পররাষ্ট্রমন্ত্রী

অমর একুশে গ্রন্থমেলায় নির্বাচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
অমর একুশে গ্রন্থমেলায় নির্বাচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের পর বিএনপির হতাশা কাটিয়ে উঠতে তাদের লিফলেট বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় নির্বাচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচনকালে এ মন্তব্য করেন তিনি।

সেখানে নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বিএনপির চলমান ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন লাইনে এসেছে। তারা যদি হতাশা কাটাতে লিফলেট বিতরণ এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে থাকে তাহলে সেটিকে স্বাগত জানাই। আশা করব তারা আবার পেট্রোলবোমা নিয়ে মানুষের ওপর হামলা করবে না। নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে, আমরা চাই সেটি সোজা হোক।’

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে, এক্ষেত্রে বাংলাদেশ কোনো পদক্ষেপ নিচ্ছে কী না। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ইতোমধ্যে ১.২ মিলিয়ন (১২ লাখ) বিতাড়িত রোহিঙ্গা আমাদের দেশে আছে। প্রতিবছর তাদের ৩৫ হাজার বাচ্চা জন্ম নেয়। নতুন করে কোনো রোহিঙ্গা বা মিয়ানমার থেকে বিতাড়িত মানুষকে আশ্রয় দেওয়া আমাদের পক্ষে কঠিন।

এর আগে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X