মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহজাহান ওমরের বিকল্প হিসেবে জামালকে বেছে নিল বিএনপি

রফিকুল ইসলাম জামাল। ছবি : সৌজন্য
রফিকুল ইসলাম জামাল। ছবি : সৌজন্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ঘুরে ফিরে একটাই প্রশ্ন ব্যারিস্টার শাহজাহান ওমরের বিকল্প হিসেবে ঝালকাঠির রাজনীতির জন্য কাকে বেছে নেবে বিএনপি। অনেকের নামই সেখানে শোনা যায়। তার মধ্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম জামালের নামও ছিল।

শাহজাহান ওমর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী এই সদস্য এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের হতাশ না হয়ে সংঘবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও জানান। তিনি রাজাপুর ও কাঠালিয়ার নেতাকর্মীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন। এর কিছুদিনের মধ্যে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম জামালকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রফিকুল ইসলাম জামাল ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেন। এ সময় তিনি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুনের কাছে হেরে গেলেও ৪০ হাজারের উপরে ভোট পেয়ে আলোচনায় আসেন। ২০১৮ সালেও শাহজাহান ওমরকে প্রধান প্রার্থী ও রফিকুল ইসলাম জামালকে বিকল্প প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X