কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না : রাশেদ খান

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে রাশেদ খান। ছবি : কালবেলা
আ.লীগ পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না : রাশেদ খান

আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান।

পিলখানা হত্যাকাণ্ডে রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই শ্রদ্ধা নিবেদন করে এবং সেখানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেয়।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতার মসনদে বসার পরপরই এমন নির্মম ঘটনা ঘটে। আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। ঘটনার দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতির কাছে কোনকিছু খোলাসা হয়নি যে, কেন এই নির্মম ঘটনা ঘটল। শহীদ পরিবারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি আসলেও, সেটি এখনো করা হয়নি। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও বিভিন্ন সময় আক্ষেপ প্রকাশ করেছেন।

কোনো আন্তর্জাতিক মহলের তৎপরতায় এই ঘটনা ঘটেছে কিনা, সেটিরও তদন্ত হওয়া দরকার। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় তখনকার ক্ষমতাসীন বিএনপির উপর আওয়ামী লীগ দিয়ে থাকে, কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের দায় কেন তারা নেন না?

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এবার ডামি নির্বাচন করে ক্ষমতার নবায়ন করেছে। তারা ক্ষমতায় থাকা অবস্থায় সঠিক তদন্ত ও বিচার সম্ভবপর নয়। আগামীতে গণতন্ত্রের সরকার ক্ষমতায় আসলে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং শহীদ পরিবারবর্গকে যথাযথভাবে সম্মানিত করা হবে।

আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। দেশের জনগণকে বলব, এই নির্মম ঘটনা আপনারা ভুলে যাবেন না। পিলখানা হত্যাকাণ্ড আপনারা স্মরণ করুন। এটি জাতির জন্য একটি শোকের দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X