কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কেউই ক্ষমতা ছাড়তে চায় না : সাইফুল হক 

রোববার বিপ্লবী যুবসংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
রোববার বিপ্লবী যুবসংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসনে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি পুরোপুরি পচে গেছে। আদর্শহীন নীতিহীন ক্ষমতার রাজনীতি এ দেশে দ্রুত সীমাহীন অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিণত হয়েছে। দেশে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অশুভ মেলবন্ধন দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। এ কারণে কেউই আর ক্ষমতা ছাড়তে চায় না।

রোববার (৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, দেশের বিশাল যুবশক্তিকে এক আশাহীন-স্বপ্নহীন জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুবসমাজকে নৈতিক দিক থেকেও দুর্বল করে তাদের নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। যুবকদের একটা অংশকে সরকার ও সরকারি দল তাদের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী লাঠিয়াল আর মাস্তান-সন্ত্রাসীতে পরিণত করেছে। জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে যুবকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার হরণকারী বিদ্যমান দুঃশাসন বিদায় দেওয়া আজ দেশপ্রেমের বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। যুবআন্দোলনের সংগঠকদের দেশ ও জনগণকে রক্ষার পবিত্র ব্রতে এগিয়ে আসার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।

বিপ্লবী যুবসংহতির সদস্য সচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, অর্থনীতিবিদ দীপক কুমার কুন্ডু, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, ফাহিম আহমেফ মিনহাজ, রতন গোস্বামী, শৈশব আহমেদ হ্রদয়, আবুল কালাম, জামাল সিকদার, নান্টু দাস, হাফিজুল ইসলাম রুবেল, দীপু দাস, মোহাম্মদ নাঈমউদ্দিন, রবিউল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X