কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ডা. রায়হানের কঠোর শাস্তি হওয়া উচিত : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ ক্লাসরুমে গুলি করার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। যদিও ওই ডাক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ডা. রায়হান কীভাবে চিকিৎসক হয়? রীতিমতো সে একজন সন্ত্রাসী। সে কীভাবে মানুষকে চিকিৎসা সেবা দিবে, সে নিজেই রোগী। এভাবে একজন দাগি ক্যাডারকে চিকিৎসার মতো মহান পেশায় কীভাবে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হলো, তা দেশবাসী জানতে চায়।

তিনি বলেন, ডা. রায়হানের পূর্বের ইতিহাস থেকে জানা যায়- ছাত্র জীবনেও পিস্তল নিয়ে চলতেন তিনি। চিকিৎসার মতো মহান পেশায় এসেও সে টেবিলে পিস্তল রেখে লেকচার দিত আর একটু পর পিস্তল উঁচিয়ে শিক্ষার্থীদের ভয় দেখাত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, চিকিৎসকের কাছে মানুষ অসুস্থ হয়ে সুস্থতা লাভের আশায় যান। কিন্তু চিকিৎসকগণই যখন অসুস্থ, তাহলে তার চিকিৎসা কে দেবে? কাজেই এ ধরনের মাদকতাসক্ত ব্যক্তি এবং দোষী ও দাগি ব্যক্তিরা কোনোভাবেই চিকিৎসকের মতো মহান পেশায় থাকতে পারেন না। অবশ্যই তার (বিএমডিসি) নিবন্ধন বাতিল, অভিযুক্তকে তার শিক্ষকের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ সময়ের অনিবার্য দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X