কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সমাবেশের শুরুতেই চেয়ার ছোড়াছুড়ি

শান্তি সমাবেশের শুরুতেই চেয়ার ছোড়াছুড়িতে জড়ান আওয়ামী লীগ-নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
শান্তি সমাবেশের শুরুতেই চেয়ার ছোড়াছুড়িতে জড়ান আওয়ামী লীগ-নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সমর্থকদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিতেও দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে শৃঙ্খলা বজায় রাখা ও বসে পড়ার জন্য অনুরোধ করছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

তিনি বলেন, ‘আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।’

এ সময় মঞ্চ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি নিজ সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই তোমরা বসে পড়, কোনো বিশৃঙ্খলা করা যাবে না।’

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেন, মহানগর দক্ষিণের সভাপতি মন্নাফী ভাইয়ের সমর্থকরা মঞ্চের সামনে চেয়ার বসেছিলেন। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীর পক্ষে একটি মিছিল মঞ্চের সামনে চলে আসে, তখন বসাকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় একই দিনে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো। একই দিন পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X