কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাম জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিদ্যুৎ ও জ্বালানির ধাপে ধাপে মূল্যবৃদ্ধির ঘোষণা বাতিলের দাবিতে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও জ্বালানি মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সারাদেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন অতিষ্ঠ। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

অন্যান্য উৎপাদন খরচ বেড়ে গেছে, মূল্যবৃদ্ধি ঘটছে। এরমধ্যে ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়লে মানুষের জীবন আরও সংকটাপন্ন হবে। দেশের প্রকৃত শিল্প উদ্যোক্তারা ইতিমধ্যে এ বিষয়ে তাদের হতাশা ব্যক্ত করেছে।

বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় ক্ষুদ্র শিল্প সংকটে পড়েছে উল্লেখ করে বিবৃতিতে নেতারা বলেন, ছোট ছোট দোকান ও বাড়ি ভাড়া বেড়ে গেছে। বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে পানির সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। ঠিক এ সময় বরেন্দ্র অঞ্চলে প্রতি ঘণ্টায় পানির দাম ৩০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও বাড়বে বলে জানানো হয়েছে। এ অবস্থা চলতে থাকলে কৃষি শিল্প সর্বত্রই উৎপাদন খরচ বেড়ে যাবে। যা সাধারণ মানুষের পকেট থেকে নেওয়া হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একদিকে বিদ্যুতের উৎপাদন খরচ বৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের প্রচলিত নীতিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করায় উৎপাদন খরচ বেড়েছে। অন্যদিকে আর্থিক সংকটে বিদ্যুতের উৎপাদন কেন্দ্র থাকলেও-সরকার তা করতে পারছে না।

বিবৃতিতে সরকারকে মূল্যবৃদ্ধির পথ থেকে সরে এসে লোডশেডিং মুক্ত, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কম দামে বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X