কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ : ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের আয়োজনে যুব ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের আয়োজনে যুব ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন, সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলেও রোজাদার মানুষের সঙ্গে উপহাস করছে। শিল্পমন্ত্রী বরই দিয়ে ইফতার করার কথা বললেও নিজে আঙুর আপেলসহ সবধরনের ফল দিয়ে ইফতার করেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের আয়োজনে ঢাকার একটি রেস্টুরেন্টে যুব ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতারা বলেন, প্রহসনের নির্বাচনী বৈতরণী পার হয়ে সরকার বেসামাল হয়ে উঠছে। মিতব্যয়ীতার নামে ইফতার মাহফিল বন্ধ করে রোজাদারদের নিরুৎসাহিত করছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাম্প্রদায়িক চর্চা হচ্ছে। ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তিনি বলেন, মন্ত্রী-এমপি ও সরকার দলীয় লোকজনের দুর্নীতি বন্ধ না করে ইফতার মাহফিল বন্ধ ইসলামের বিরুদ্ধে দুরভিসন্ধি।

ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও কল-কারখানাবিষয়ক সম্পাদক হাজি এমদাদুল ফেরদৌস, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অর্থ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম, যুবকল্যাণ ও কর্ম সংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন্নাবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X