কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে : এবি পার্টি

রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে সমাবেশে করেছে আমার বাংলাদেশ-এবি পার্টি। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে সমাবেশে করেছে আমার বাংলাদেশ-এবি পার্টি। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ- এবি পার্টি।

মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে সমাবেশে করেছে আমার বাংলাদেশ-এবি পার্টি। সমাবেশ শেষে প্রায় সহস্রাধিক মানুষ একত্রে বসে ইফতার করেন।

ইফতারপূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এমন এক লুটেরা বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে যারা প্রতিনিয়ত খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

তারা বলেন, সরকার দলীয় কিছু শিক্ষকরা মিলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস, মাদক, যৌন নিপীড়ন ও আত্মহননের প্ররোচনা কেন্দ্র বানিয়েছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহননসহ ক্যাম্পাসে সংগঠিত সকল অনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবি জানান তারা।

এবি পার্টির সহকারী সদস্যসচিব আনোয়ার ফারুকের সঞ্চালনায় ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সভাপতিত্বে গণ-ইফতার সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, বাংলাদেশ খেলাফত মজলিসের জালাল উদ্দীন, তোফাজ্জল হোসেন মিয়াজি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়াসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X