কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আগাম জামিন পেলেন বিএনপির দুই নেতা

সেলিমুজ্জামান সেলিম ও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। ছবি : সংগৃহীত
সেলিমুজ্জামান সেলিম ও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলাসহ ৪ মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আগাম জামিন পেয়েছেন। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) হাইকোর্টের বিচারপতিদের একটি বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন। মামলায় জামিন চেয়ে সেলিমুজ্জামান সেলিমের করা ৪টি আবেদনের পরিপ্রেক্ষিতে এ জামিন দেওয়া হয়।

এদিকে সহিংসতা ও পুলিশ হত্যা মামলাসহ আট মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। শ্রাবণের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ৮টি মামলায় জামিন পান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X