কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের হাতে সময় কম : গয়েশ্বর 

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত
ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

সরকারের হাতে সময় কম মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের খুঁটির জোর জনগণ নয়, একটি দেশ। তার পরিচালকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে।

শনিবার (২৩ মার্চ) ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, বেনজির আহমেদ টিটু, সাইয়েদুল আলম বাবুল, নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের হাতে সময় নেই। অচিরেই এই সরকারের বিদায় করে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু বিভ্রান্ত না। এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। হতাশ হওয়ার কিছু নেই।

গয়েশ্বর আরও বলেন, বেগম খালেদা জিয়া কারাবন্দি। তার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তিনি প্রতিনিয়ত নতুন নতুন কর্মী সৃষ্টি করছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়। এ জন্য সরকারের মন্ত্রী-এমপিরা আবোল-তাবোল বলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১০

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১১

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১২

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৩

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৪

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৫

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৬

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৭

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৮

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৯

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

২০
X