কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:১৯ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

দেশের কল্যাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী : অর্থ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি : সংগৃহীত

অন্ধকার থেকে সমৃদ্ধ, সমৃদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরও নিকটে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু তনয়া আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমে কীভাবে জনসাধারণের কাছে আসা যায়।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পার্কি বিচ পরিদর্শন, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেন না, তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার রূপান্তরকারী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়।

কাজী শেখ মোহাম্মদ শাহর সভাপতিত্বে ও তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডা. নাছির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল, আবুল মনসুর চৌধুরী, হাজী নুরুল হক, মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। এর আগে অর্থ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস বি.কম ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন ও কবর জিয়ারত, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং রায়পুর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ও পার্কিতে পর্যটন সুবিধাবাদী প্রবর্তন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X