কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বেনজীরের প্রত্যক্ষ নির্দেশে অনেক গুম-খুন হয়েছে : রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বেনজীরের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এ ব্যক্তির তাণ্ডবে ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে, কত নেতাকর্মী যে পঙ্গুত্ববরণ করেছেন, সমাধিস্ত হয়েছেন তার শেষ নেই। তরুণ ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এ রকম বহু তরুণ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধীদলের উপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছে। তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।

তিনি বলেন, বেনজীর সাহেব ছিলেন পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনার। বিরোধী দলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে, র‌্যাবকে উদ্দেশ্য করে বলতেন, আপনার বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে, র‌্যাবের সদস্যদেরকে, বিএনপির নেতাকর্মীদেরকে, বিরোধী দলের নেতাকর্মীদেরকে, গণতন্ত্রকামী মানুষদেরকে হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X