কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৯:৩১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বের হতে শুরু করেছে : সালাম

বংশালে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি : কালবেলা
বংশালে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের কর্মকর্তারা কী পরিমাণে দুর্নীতি ও লুট করেছে তার গোমর এখন একে একে বের হচ্ছে। সরকার ক্ষমতায় থাকতেই এসব দুর্নীতির কথা প্রকাশ পাচ্ছে, আর পতন হওয়ার পর দেখা যাবে এরা কত লাখ কোটি টাকা লুট করেছে।

রোববার (৩১ মার্চ) রাজধানীর বংশাল রওশন মহল কমিউনিটি সেন্টারের ৩০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আবদুস সালাম বলেন, আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক। কোথায় থেকে এলো এই টাকা? ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দুর্নীতি করে নির্বাচনী ব্যয়ভার উঠাবেন বললেও সরকার নিশ্চুপ। কারণ, দুর্নীতি করার জন্য সরকার দলীয় নেতাদের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের টাকা লুটকারীদের বিচার এই দেশেই হবে বলেও জানান তিনি।

৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি আবু সাঈদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন তাইজু, ৪৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ খোকন, ৩১নং ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু, বংশাল থানা বিএনপি নেতা নজরুল ইসলাম নাসিরসহ ৩৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X