কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই : কাদের 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। উৎসবের এ শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সব প্রকাশ্য ও অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে।’

তিনি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এটি বাংলাদেশ ও মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আর মানবতাবাদের বহ্নিশিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়ে। আসুন সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।’

তিনি আরও বলেন, প্রিয় দেশবাসী, পানি, বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট আজ বিশ্বব্যাপী। বাংলাদেশও এ থেকে বিচ্ছিন্ন নয়। এগুলো সাশ্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে আহ্বান জানিয়েছেন। এ আহ্বানে সাড়া দিয়ে কৃচ্ছ্রতা সাধনের জন্য আমি দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ঘরমুখো মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবারও। অনেকেই ঈদযাত্রা নিয়ে জনদুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব সংশয় ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন আমি তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X