কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:২০ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন আবহাওয়া অধিদপ্তরের সুসংবাদ

আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানের শেষে আজ দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। আজকের দিনে সুসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।

আফরোজা সুলতানা বলেন, আজকের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। তবে আবহাওয়া ঠান্ডা অবস্থায় থাকবে। ঈদের দিন তাপমাত্রার তেজ থাকবে না। আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি বলেন, ঈদের দিন বিকেলের দিকে খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে মানুষের ঈদ আনন্দ ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, পবিত্র ঈদের দিনে ঢাকাসহ সারা দেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। এ ছাড়া গুমোট আবহাওয়া থাকবে। তবে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার হওয়ার আশঙ্কা নেই।

তিনি বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে, পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। এতে মেঘলা ভাব ও গুমোট আবহাওয়া থাকবে, অনুভূত হবে অস্বস্তি। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করার পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X