কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম

ঢাকার ধোলাইখালে বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
ঢাকার ধোলাইখালে বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরেও আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের ৪১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামান মল্লিককে দেখতে তার বাসায় যান মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। তারা অসুস্থ জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় আব্দুস সালাম বলেন, আন্দোলন চলমান আছে। জামানও এ আন্দোলনের শিকার। সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের ওপর হামলা চালিয়েছে। এ রকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। শহীদ জিয়ার সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত।

তিনি আরও বলেন, আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা হাসিমুখে জেলে যাচ্ছেন। জেল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা ও চেতনা জনগণকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া। আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি, সেই মনোবলই আগামীতে আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) সাইদুর রহমান মিন্টু, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, ৪১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন মুকুল, ৩৮নং ওয়ার্ড সভাপতি মাহফুজার রহমান মনা, ওয়ারী থানার সাবেক সাংগঠনিক সম্পাদক কে এস টমাস, গেন্ডারিয়া থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশীদ অপু, ৪০নং ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমানসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X