কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মামলায় অভিযোগ

কলার চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয় হিরো আলমকে

সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা হয়। ছবি: সংগৃহীত
সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা হয়। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে।

মঙ্গলবার (১৮ জুলাই) হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলাটি করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হিরো আলমকে শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে একজন তার কলার চেপে ধরেন এবং আরেকজন তলপেটে লাথি দেন। তখন হিরো আলম রাস্তায় পড়ে গেলে অন্যরা কিলঘুষি ও লাথি মারতে থাকেন। এতে আহত হন হিরো আলম।

এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোটগ্রহণ শুরু হলে হিরো আলম ও তার ব্যক্তিগত সহকারী পরান সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল-আমিনসহ আরও কয়েকজন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। বিকেল পৌনে ৪টার দিকে তারা বনানী বিদ্যানিকেতন কেন্দ্র থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয়ে ১৫ থেকে ২০ জন হিরো আলমের ওপর হামলা করেন। এ সময় তারা হিরো আলমসহ তার সঙ্গে থাকা অন্যদের মারধর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X