কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশের মানুষ আবার জেগে উঠবে : ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপি নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, হতাশ হওয়ার কিছুই নেই। পৃথিবীর ইতিহাসে আছে- স্বৈরাচারেরা ষড়যন্ত্র করে, সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুদিনের জন্য দাবিয়ে রাখবে। কিন্তু সেটা স্থায়ী হবে না। দেশের মানুষ আবার জেগে উঠবে। কারণ, জেগে উঠার সময় এখন খুব কাছে।

শুক্রবার (৩ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন ফারুক।

সরকারের উদ্দেশে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক বলেন, আপনারা জনগণের কাছে হেরে যাবেন। হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দেন। শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান।

তিনি বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোট সুষ্ঠু হয়নি, এটা দেশ-বিদেশের মানুষ জানে। ক্ষমতায় থাকলে বড় কথা বলা যায়, গ্রেপ্তার করা যায়, বিনা কারণে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জেলে রাখা যায়, সাজা দেওয়া যায়। কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে, রাস্তায় নেমে পড়বে, ক্ষমতার দাম্ভিকতায় কাজ হবে না। ক্ষমতা অবশ্যই আপনাদের ছাড়তেই হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা যে সংকট সৃষ্টি করেছেন, যেভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছেন, নিপীড়ন-নির্যাতন করছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়- এভাবে আপনারা প্রতিশোধের রাজনীতি করছেন। আর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে সিঙ্গাপুরে বাড়ি করে, ব্যাংককে বাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে, কানাডায় বাড়ি করে, কিন্তু তাদের বিচার হয় না।

সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X