কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:৫৫ এএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

মন্ত্রী-এমপির স্বজনদের সরে দাঁড়াতে বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

সামনে উপজেলা নির্বাচন। এই ভোট অংশ নেওয়া মন্ত্রী-এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ মে) সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তিনি জানান, মন্ত্রী-এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন, তারা সরে দাঁড়াবেন।

উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা সত্য, সেটা হলো বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছেন না। কাজেই অন্তঃসারশূন্য বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে লাভ নেই। বৈঠকে জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের জন্য নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হয়। আসনটিতে দলের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন দলের ২৫ নেতা। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে নায়েব আলী জোয়ার্দারকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X