কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

অন্য কেউ গণতন্ত্র এনে দেবে না : মান্না

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। এ গণতন্ত্র আমাদেরই পুনরুদ্ধার করতে হবে। অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে, নির্বাচন বয়কট করেছে। কিন্তু স্বৈরাচার সরকার তো ক্ষমতা থেকে গেল না। তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি? বর্তমান সরকার দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দেশ গোল্লায় গেলেও তাদের কিছু যায়-আসে না। তারা তাদের নিজেদের স্বার্থে অটল। সুতরাং এ সরকারের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে দেশের ৯৫ শতাংশ মানুষ এ সরকারকে ভোট দেয়নি। উপজেলা নির্বাচনও দেশের জনগণ বয়কট করেছে। তাই বলব, সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু, ১২ দলীয় জোটভুক্ত লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X