কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা জানাল বিএনপি

ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ছবি : সৌজন্য
ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ছবি : সৌজন্য

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর বিদেশিদের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ সংসদ নির্বাচনের পর ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটির সংশ্লিষ্ট নেতারা। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সর্বশেষ বুধবার (৮ মে) যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান- এমপির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আরও ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ও বিএনপির মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।

বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকটি ১ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ কালবেলাকে বলেন, এটি একটি স্বাভাবিক বৈঠক। সেখানে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিবেশসহ সব বিষয়ে আলাপ হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X