কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি কার্যালয়ে হিরো আলম

ডিবি কার্যালয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
ডিবি কার্যালয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম। এ সময় হিরো আলিমের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী শুভও উপস্থিত ছিলেন।

ডিবি কার্যালয়ে এসে হিরো আলম সাংবাদিকদের বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। তাই আমি এসেছি।

এর আগে ডিবির একটি সূত্র জানায়, হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। মূলত ওদিনের হামলার ঘটনায় সরাসরি কারা জড়িত সেসব ব্যক্তিদের শনাক্ত করার জন্যই তাকে ডাকা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। ইতোমধ্যে এ মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X