ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জল্লাদের কবলে পড়ে আজ মরতে বসেছিলাম : গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি। ছবি : সংগৃহীত
গোলাম মাওলা রনি। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ঢাবি শিক্ষার্থী গোলাম মাওলা রনির ব্যক্তিগত গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কে বা কারা এ হামলা করেছে তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, গোলাম মাওলা রনি নিজ বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে ঢাবি ক্যাম্পাসের ভেতর দিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পর্যন্ত পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন যুবক এসে অতর্কিতভাবে তার গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হামলায় তিনিসহ তার ড্রাইভার আঘাত না পেলেও গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

হামলার বিষয়ে জানতে চাইলে গোলাম মাওলা রনি কালবেলাকে বলেন, আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। যদিও পরবর্তীতে হামলার ঘটনার বর্ণনা দিয়ে তিনি নিজেই একটি ফেসবুক স্ট্যাটাস দেন।

এ সময় তিনি ফেসবুকে লিখেছেন, জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসছিলাম। প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রাণের উপর আঘাত আসবে, অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত-বিরেতে একাকী, পায়ে হেঁটে বা রিকশা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে আসতেই শান্তি অনুভব করি।

তিনি বলেন, আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টিবিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউ টার্ন নেওয়ার জায়গায় ৪-৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগল। অফিসে এসে আমি বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানালাম। তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন।

গোলাম মাওলা রনি আরও বলেন, আমার কপালে আগামী দিনে কি ঘটবে তা আমি জানি না। এটা নিয়ে আমার কোনো উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই। কারণ আমি জন্ম থেকেই ছন্নছাড়া মানুষ। জীবনের প্রতি মায়া, বেঁচে থাকার স্বপ্ন বা কোনোকিছু পাওয়ার লোভ কোনোদিন আমাকে তাড়িত করেনি। সুতরাং মরে যাওয়া বা কেউ আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হৈচৈ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ। চলমান দুর্বিষহ সময়, চারদিকের হাহাকার, অভাব অভিযোগ, মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় আমাকে যেভাবে আহত করে, সেখানে কেউ যদি কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামেলা থেকেই বেঁচে যাই।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমানকে কল দিয়ে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X