কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গণসংহতি আন্দোলনের সমাবেশে পুলিশি বাধা

বাংলাদেশ বাংকের সামনে গণসংহতি আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ছবি : কালবেলা
বাংলাদেশ বাংকের সামনে গণসংহতি আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ছবি : কালবেলা

অর্থপাচারকারী এবং ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেয়নি পুলিশ।

মঙ্গলবার (২১ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বাংকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছিল গণসংহতি আন্দোলন। সমাবেশ ঠেকাতে সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংকের চারদিক ও মতিঝিল এলাকায় পুলিশ সদস্যদের তৎপর দেখা যায়।

বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি নিয়ে দলের নেতাকর্মীরা মিছিল করে আরামবাগ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে চাইলে শাপলা চত্বরের উত্তর দিক সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। বেলা ১টার দিকে পুলিশের বাধা পেয়ে পাশের ফুটপাতে দাঁড়িয়ে সমাবেশ করে দলটি। এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে, ফোকলা হয়ে যাচ্ছে অর্থনীতি। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে। তিনি বলেন, ব্যাংক লুটপাটকারী, ঋণখেলাপি আর অর্থপাচারকারীদের নাম আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপি ঋণ এক লাখ ৫৬ হাজার কোটি টাকা। বাস্তবে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকার বেশি। আর প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি। এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না, কিন্তু তাদের খোলাপিও দেখানো হয় না।

রিজার্ভ নিয়ে তিনি বলেন, এতদিন সরকার ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বড়াই করত। এখন প্রকৃত রিজার্ভ নেমেছে ১৩ বিলিয়নে ডলারে। যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না, তাদের তালিকা প্রকাশ করার দাবি করে তিনি বলেন, ব্যাংক বসে পড়লে আমানতকারী আর টাকা ফেরত পাবেন না। বেতন হবে না কর্মীদের। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে। আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপ হবে।

দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার ও মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X