কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজতের জরুরি সভা অনুষ্ঠিত

জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের জরুরি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের জরুরি সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) বাদ জোহর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সহ অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা এনামুল হক মুসা, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মোহাম্মদ হারুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আল্লামা সাজেদুর রহমান বলেন, ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। নতুন প্রজন্ম যেন ঈমান হারা হয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে প্রথমে সেই জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়। আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজের প্রতিটি স্তরে নৈতিক অবক্ষয়ের সয়লাব চলছে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা একটি অশুভ চক্র হেফাজতের নেতৃবৃন্দকে হয়রানি করার জন্য ২০১৩ ও ২০২১ সালে দায়ের করা নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রহ্মণবাড়ীয়া ও চট্টগ্রামের অসংখ্য মামলার চার্জশিট জমা দিয়ে মিথ্যা বিচারের অপচেষ্টা চালাচ্ছে। আর যারা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের প্রত্যেককেই মাসের বেশিরভাগ সময় এক আদালত থেকে আরেক আদালতে হাজিরা দিয়ে যেতে হচ্ছে। এটা অমানবিক হয়রানি। যার কারণে আমরা উদ্বিগ্ন। নায়েবে রাসুল আলেম ওলামাদের হয়রানির পরিণাম কারও জন্য শুভ হবে না। অবিলম্বে এসব বন্ধ করুন।

এ সময় হেফাজত মহাসচিব বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ফিলিস্তিনের গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে। মানবিক সংকট ও অনাহার-দুর্ভিক্ষ চলছেই। আমরা আশা করি, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ওআইসিসহ বিশ্ব মুসলিম উম্মাহ'র নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন।

আল্লামা সাজেদুর রহমান বলেন, সম্প্রতি পঞ্চগড়ে মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে যাওয়া কয়েকজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সভায় পাঠ্যবইয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা, আগামী ২ জুলাই নারায়ণগঞ্জ শহরে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়ীয়া, ময়মনসিংহ ও গাজীপুরে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X