কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘লু আসলেন সম্পর্ক ভালো করতে, তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলেন সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল।

বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা ভিসানীতি বা নিষেধাজ্ঞা দিল সেসব তোয়াক্কা করি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী নিজস্ব নিয়মে চলে। কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধুকন্যা তাকে ছাড় দেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ভারতের কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হওয়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আমাদের এমপিকে যারা হত্যা করেছে, তারা আমাদের দেশেরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিকে, আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ভারতে খুন হওয়ার ঘটনায় ‘বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব বলেছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই। আপনাদের যদি শত্রুরাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমন করে আছেন। তাকে তো কেউ হত্যা করেননি। তার জীবনে তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধুরাষ্ট্রকে?

তিনি বলেন, এমপি আনারকে যে ফ্ল্যাটটিতে হত্যা করা হয়েছে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে পাঁচ-ছয়জনের মতো, এর মধ্য পাঁচজনই বাংলাদেশের।

এ সময় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি নানা প্রতিকূল ষড়যন্ত্রের মাধ্যমে গত নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১২

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৪

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৫

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৬

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৭

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৯

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

২০
X